রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
দেশজুড়ে
নজরুল বর্ষ উপলক্ষে শ্রীমঙ্গলে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৮:৪৯ পিএম আপডেট: ৩১.০৮.২০২৬ ৮:৫১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নজরুল বর্ষ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান। 

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল থানা, পৌরসভা, প্রাথমিক-মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন; তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তার সাহিত্য ও সংগীতে সমাজের বৈষম্য দূর করে মানুষের মধ্যে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার বার্তা রয়েছে। 

নতুন প্রজন্মকে নজরুলের জীবন, দর্শন ও সৃষ্টিশীলতার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদের মাঝে নজরুলের সাহিত্য ও সংগীত আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার তাগিদ দেন বক্তারা। 

মো. জিয়াউর রহমান বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের পাশাপাশি সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও দেশপ্রেম গড়ে তুলতে সহায়তা করে। নজরুলের সাম্য ও মানবতার আদর্শ ধারণ করে শিক্ষার্থীদের নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নজরুল বর্ষ   সাংস্কৃতিক   প্রতিযোগিতা   উদ্বোধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close