শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      
স্বাস্থ্য
কিশোরগঞ্জে ডেঙ্গুতে নতুন ২৫ রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ৭৩
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ১৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তবে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট ৭৩৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৬৬০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৭৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা শূন্য।

বর্তমানে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন এবং ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এ ছাড়া বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন, করিমগঞ্জে ৬ জন, কুলিয়ারচরে ২ জন, তাড়াইলে ২ জন, পাকুন্দিয়ায় ২ জন, নিকলীতে ২ জন এবং প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজে ৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন আক্রান্ত হওয়ায় চলতি বছরে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৩ জনে। একই সময়ে ১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফেরায় মোট সুস্থ ও ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬০ জনে। বর্তমানে চিকিৎসাধীন ৭৩ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী রয়েছেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, যেখানে ২২ জন চিকিৎসা নিচ্ছেন।

জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   ডেঙ্গু   হাসপাতাল   ভর্তি  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close