মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
রাজনীতি
আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার মেঘমল্লার বসু
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোস্তাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মুহাম্মদ মোস্তাকিম জানান, মেঘমল্লার বসুকে বাসায় পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট এলাকা থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের পর প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

মুহাম্মদ মোস্তাকিম বলেন, ‘বর্তমানে মেঘমল্লার বসু শঙ্কামুক্ত। চিকিৎসকদের পর্যবেক্ষণে তাকে রাখা হয়েছে।’

চিকিৎসক জানিয়েছেন, পাকস্থলী ওয়াশ করার পর তিনি এখন শঙ্কামুক্ত। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন মেঘমল্লার বসু। সে সময় তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল জানিয়েছিলেন, একাধিক ঘুমের ওষুধ সেবনের মাধ্যমে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  আশঙ্কাজনক   উদ্ধার   মেঘমল্লার বসু  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close