মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      ● এলপিজির পর্যাপ্ত মজুত, মজুতদারির চেষ্টা হলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা      ● মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ      ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কব্জায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      
খেলাধুলা
চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের মাটিতে আগামী ৩৫টি দ্বিপক্ষীয় আন্তর্জাতিক ম্যাচের জন্য সহযোগী অংশীদার (অ্যাসোসিয়েট পার্টনার) হিসেবে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান চ্যাটজিপিটি। এর মাধ্যমে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হলো তারা।

চুক্তি অনুযায়ী, প্রতিটি ম্যাচের জন্য বিসিসিআইকে ১ কোটি ২০ লাখ রুপি দেবে চ্যাটজিপিটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৯ লাখ টাকা। ফলে ৩৫টি ম্যাচ থেকে বোর্ডের মোট আয় হবে প্রায় ৪২ কোটি রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৯ কোটি ২০ লাখ টাকা।

চুক্তিটি ২০২৮ সালের মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। একই সময়ের জন্য চ্যাটজিপিটির পাশাপাশি রিলায়্যান্সের কোমল পানীয় ব্র্যান্ড ক্যাম্পা কোলা এবং এসবিআই লাইফ বিসিসিআইয়ের সহযোগী অংশীদার হিসেবে যুক্ত হয়েছে।

তিনটি প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ দর দিয়েছে ক্যাম্পা কোলা; তারা ম্যাচপ্রতি দেবে ১ কোটি ৩১ লাখ রুপি (প্রায় ১ কোটি ৮৫ লাখ বাংলাদেশি টাকা)। অন্যদিকে, চ্যাটজিপিটি ও এসবিআই লাইফ—উভয় প্রতিষ্ঠানই ম্যাচপ্রতি ১ কোটি ২০ লাখ রুপি করে দেবে।

৩৫টি ম্যাচ থেকে এই তিন সহযোগী অংশীদারের কাছ থেকে বিসিসিআইয়ের মোট আয় হবে ১২৯ কোটি ৮৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৪ কোটি টাকা)। তবে নতুন এ অংশীদারদের পেলেও বোর্ড এখনো কোনো টাইটেল স্পনসর চূড়ান্ত করতে পারেনি।

গত আগস্টে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর থেকেই নতুন টাইটেল স্পনসরের সন্ধানে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  চ্যাটজিপিটি   ভারতীয় ক্রিকেট বোর্ড   চুক্তি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close