বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
বিনোদন
কঠিন সময়ের ওপারে সুন্দর কিছু অপেক্ষা করে : বাঁধন
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজমেরী হক বাঁধন সবসময়ই নিজের অবস্থান ও দৃঢ়তার মাধ্যমে অনুপ্রেরণার উদাহরণ তৈরি করেছেন। ইতালির ভেনিসে সাম্প্রতিক হামলার ঘটনার পরও ভেঙে না পড়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দুটি আবেগঘন পোস্টে ভেনিসের অভিজ্ঞতা, পাশে দাঁড়ানো মানুষ ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা এবং নিজের বিশ্বাসের কথা তুলে ধরেন বাঁধন।

এক পোস্টে বাঁধন লেখেন, জীবন কঠিন সময়ের মুখোমুখি করলেও মনে রাখতে হবে, এর অন্য প্রান্তে হয়তো সুন্দর কিছু অপেক্ষা করছে। ভেনিস সফরের অভিজ্ঞতাকে কঠিন এক যাত্রা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই সময়ে তাকে অপমান, হয়রানি ও শারীরিক হামলার মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। এমনকি নিজের মানুষের কাছ থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়ার অনুভূতিও হয়েছে তাঁর।

তবে কঠিন সময়েই অপ্রত্যাশিত জায়গা থেকে পাওয়া সহযোগিতার বিষয়টি তাকে গভীরভাবে নাড়া দিয়েছে বলে জানান বাঁধন। বাংলাদেশের সরকার, ইতালি সরকার, ইতালিতে বাংলাদেশ দূতাবাস, ইতালির পুলিশ এবং সংশ্লিষ্ট উৎসব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বাঁধন বলেন, যখন নিজের কিছু মানুষ তার কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন, তখন এসব প্রতিষ্ঠান ও ব্যক্তির সহযোগিতা তার জন্য শক্তি ও নিরাপত্তার গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছিল। পাশে থাকা, খোঁজ নেওয়া, প্রার্থনা করা কিংবা ভালোবাসার একটি কথা বলার জন্য সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ জানান তিনি।

অন্য পোস্টে নিজের ধর্মীয় বিশ্বাসের কথাও তুলে ধরেন বাঁধন। তিনি লেখেন, আল্লাহ সবসময় তার প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন এবং প্রতিবারই সেটি প্রমাণ করেছেন। জীবনের কঠিন মুহূর্তগুলোতে এমনভাবে তাঁর পথ সহজ হয়েছে, যা তিনি আগে কল্পনাও করতে পারেননি।

ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত নিয়ন্ত্রণের চেষ্টা না করে পরিস্থিতিকে নিজের মতো করে এগিয়ে যেতে দেওয়ার কথাও জানান এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, আল্লাহ তাঁর জন্য যা পরিকল্পনা করেছেন, তা বর্তমান অবস্থান থেকে দেখা তাঁর কল্পনার চেয়েও অনেক বড়।

জীবনের প্রতিটি অধ্যায় নিজের মতো করে গ্রহণ করার কথা জানিয়ে বাঁধন বলেন, পেছনে ফিরে তাকালে তিনি বুঝতে পারেন—তিনি পথটি জানার অনেক আগেই আল্লাহ তাঁর জন্য পথ নির্ধারণ করে রেখেছিলেন। পোস্টের শেষে ‘আলহামদুলিল্লাহ, সবসময়’ লিখে নিজের বিশ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  আজমেরী হক বাঁধন   ছাত্রলীগ   হেনস্তা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close