রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      
শিক্ষা
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৪ পিএম আপডেট: ১৩.০৯.২০২৬ ৮:৪২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ১৪-২৩ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে। আর ফরম পূরণের ফি সোনালী সেবার মাধ্যমে ২৪ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করতে হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ সেপ্টেম্বরের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে চায় এমন সব শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করতে হবে।

এর আগে, গত ২৪ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, জুনিয়র বৃত্তি পরীক্ষার অনলাইন ফরম পূরণ ১ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে। ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছিল ১৩ সেপ্টেম্বর। নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে ফরম পূরণের সময় ১৪ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো এবং ফি জমার সময় ২৪ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।

এদিকে বোর্ড জানায়, জুনিয়র বৃত্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী ইংরেজি ভার্সনে পরীক্ষা দিতে চাইলে পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখ করে একটি তালিকা পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে ১০ সেপ্টেম্বরের মধ্যে হাতে হাতে জমা দেওয়ার কথা বলা হয়েছিল। তা না হলে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইংরেজি ভার্সনে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না এবং এ কারণে কোনো অসুবিধা হলে প্রতিষ্ঠানপ্রধানকে দায়ী থাকতে হবে।

নিয়ম অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন করা শিক্ষার্থীরাও অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। এ ক্ষেত্রে জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা অনুযায়ী ফরম পূরণ করতে হবে।

এবারের জুনিয়র বৃত্তিতে পাঁচটি বিষয়ে পরীক্ষা হবে। বিষয়গুলো হলো— বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলা, ইংরেজি ও গণিতে পূর্ণমান ১০০ নম্বর করে এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে পূর্ণমান ৫০ নম্বর করে থাকবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  জুনিয়র বৃত্তি পরীক্ষা   ফরম পূরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close