মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      ● দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?      ● ঢাকা থেকে বাতিল ৬১ ফ্লাইট, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী      ● মুনাফায় জিম্মি মানুষ       
আন্তর্জাতিক
বিশ্ববাজারে কমেছে তেলের দাম, ব্রেন্ট ১০০ ডলারের নিচে
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৬ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

সৌদি আরবের গুরুত্বপূর্ণ পাইপলাইনে তেল সরবরাহ পুনরায় শুরু এবং যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের কূটনৈতিক সমাধানের সম্ভাবনায় বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)—দুই ধরনের তেলের দামই কমেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম ৭ সেন্ট বা দশমিক শূন্য ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৯ ডলার ১৮ সেন্টে নেমেছে। অন্যদিকে ডব্লিউটিআইয়ের দাম কমেছে ৩৫ সেন্ট বা দশমিক ৩৯ শতাংশ। প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হচ্ছে ৯০ ডলার ১৭ সেন্টে।

সৌদি আরব লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে আবারও অপরিশোধিত তেল সরবরাহ শুরু করায় উপসাগরীয় অঞ্চল থেকে তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি নিউইয়র্কে জাতিসংঘের উদ্যোগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় সংঘাতের কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।

রয়টার্স জানায়, সরবরাহ পরিস্থিতির উন্নতির সম্ভাবনা এবং প্রায় সাত মাস ধরে চলা সংঘাত অবসানের উদ্যোগে আশাবাদ তৈরি হওয়ায় মঙ্গলবার ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে আসে। গত ৮ সেপ্টেম্বরের পর এদিনই প্রথম ব্রেন্টের দাম ১০০ ডলারের নিচে নামে।

কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, কয়েক সপ্তাহ আগের তুলনায় বর্তমানে বৈশ্বিক তেল সরবরাহ পরিস্থিতি নিয়ে বাজারে বেশি আশাবাদ তৈরি হয়েছে। নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের বৈঠকও ব্যবসায়ীদের মধ্যে আশার সঞ্চার করেছে বলে মন্তব্য করেন তিনি।

বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার সৌদি আরব ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে আবারও কার্যক্রম শুরু করেছে। ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলার পর গত ১১ সেপ্টেম্বর পাইপলাইনটি বন্ধ করে দিয়েছিল সৌদি আরব। এতে ইয়ানবু বন্দরে অপরিশোধিত তেল তোলা বন্ধ হয়ে যায়।

পাইপলাইনটি ফের সক্রিয় হওয়ায় প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল তেল ইয়ানবু বন্দরের দিকে পাঠানো হচ্ছে, যা বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশ।

এদিকে ইরাকও তেল রপ্তানি বাড়াচ্ছে বলে জানিয়েছেন দেশটির তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ। মঙ্গলবার তিনি বলেন, ইরাক প্রতিদিন ৩০ লাখ ব্যারেলের বেশি তেল রপ্তানি করছে। তুরস্কের মাধ্যমে প্রতিদিন ৬ লাখ ব্যারেলের বেশি তেল রপ্তানির আশাও প্রকাশ করেন তিনি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিশ্ববাজার   তেলের দাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close