সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন      ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      
খেলাধুলা
বাঁচা-মরার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৪ পিএম আপডেট: ২৮.০৯.২০২৬ ১:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফিফা আসিয়ান কাপে বাঁচা-মরার লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে জয় চায় থমাস ডুলির দল। 

ইন্দোনেশিয়ার জাকার্তায় গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।

প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে আসর শুরু করেছে বাংলাদেশ। ফলে সিঙ্গাপুরের বিপক্ষে জয় পেতে সর্বোচ্চ মনোযোগ নিয়ে প্রস্তুতি নিয়েছেন হামজা চৌধুরী, মুরসালিন ও শোমিত সোমরা।

৯ জন প্রবাসী বা বংশোদ্ভূত ফুটবলারকে নিয়ে সাজানো বাংলাদেশ দলকে ঘিরে টুর্নামেন্টের আগে ছিল বড় প্রত্যাশা। তবে মালয়েশিয়ার বিপক্ষে হার সেই প্রত্যাশায় ধাক্কা দিয়েছে। এবার দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে নিজেদের অবস্থান শক্ত করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলনেও বাড়তি মনোযোগ দিয়েছে বাংলাদেশ দল। জয় ছাড়া টুর্নামেন্টে টিকে থাকা কঠিন—এমন বাস্তবতায় মাঠে নামছে দলটি।

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের অতীত রেকর্ড খুব একটা স্বস্তিদায়ক নয়। এখন পর্যন্ত দুই দলের চার দেখায় প্রতিবারই জয় পেয়েছে সিঙ্গাপুর। বাংলাদেশ করেছে ২ গোল, বিপরীতে হজম করেছে ৭ গোল।

এশিয়া কাপের বাছাইপর্বেও সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ২-১ গোলে হারলেও ঘরের মাঠে লড়াই করেছে দলটি। ফিরতি ম্যাচে সিঙ্গাপুরের মাঠে বাংলাদেশ ১-০ গোলে হারে। সেই ম্যাচেও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল হামজা-শোমিতরা।

অতীতের সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আসিয়ান কাপের মঞ্চে সিঙ্গাপুরকে হারাতে চায় বাংলাদেশ।

এই টুর্নামেন্টে সিঙ্গাপুরের শুরুটাও হয়েছে হার দিয়ে। ফলে বাংলাদেশের মতো তাদেরও দ্বিতীয় ম্যাচে জয় পাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। দুই দলই প্রথম ম্যাচে হেরে যাওয়ায় আজকের লড়াইটি তাই দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের জন্য সমীকরণটা পরিষ্কার—টুর্নামেন্টে টিকে থাকার আশা ধরে রাখতে সিঙ্গাপুরের বিপক্ষে জয় প্রয়োজন। এখন সেই লক্ষ্য কতটা বাস্তবায়ন করতে পারে হামজা-মুরসালিনরা, সেটিই দেখার অপেক্ষা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বাঁচা-মরার লড়াই   সিঙ্গাপুর   বাংলাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close