মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      ● এলপিজির পর্যাপ্ত মজুত, মজুতদারির চেষ্টা হলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা      ● মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ      ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কব্জায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      
খেলাধুলা
ব্রিসবেনে ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচে প্রথমার্ধে চার গোল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাজিল-অস্ট্রেলিয়া দ্বিতীয় প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে স্কোরলাইন ২-২। এর পূর্বে টাউনসভিলে দুই দলের প্রথম ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার ব্রিসবেনের ল্যাং পার্কে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। 

দ্বিতীয় মিনিটে ডান প্রান্ত দিয়ে তৈরি আক্রমণ থেকে ভান্দেরসন দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে পাঠান। দ্রুত গোল হজম করলেও অস্ট্রেলিয়া নিজেদের ছন্দ হারায়নি।

২৮ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। মেটকাফের নেওয়া কর্নার ব্রাজিলের এক খেলোয়াড়ের মাথায় লেগে বল চলে যায় দূরের পোস্টে থাকা আলেসান্দ্রো সিরকাটির কাছে। দারুণ ভঙ্গিতে পা ছুঁইয়ে বল জালে পাঠান অস্ট্রেলিয়ার এই ডিফেন্ডার। গোলটি অফসাইড কি না, তা দেখতে ভিএআরের সাহায্য নিলেও গোল বহাল থাকে।

পিছিয়ে পড়ার পর ৪৫তম মিনিটে আবার ঘুরে দাঁড়ায় ব্রাজিল। ডান প্রান্ত থেকে আক্রমণে উঠে আসা দানিলো অস্ট্রেলিয়ার বক্সে ঢোকার সময় হ্যারি সাউটার তার পায়ের সামনে ঝাঁপিয়ে পড়েন। দানিলোর পায়ে আঘাত লাগায় তিনি পড়ে গেলে প্রথমে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন রেফারি। পরে ভিএআরের পরামর্শে পেনাল্টির সিদ্ধান্ত দেন তিনি।

স্পটকিকের দায়িত্ব নেন রাফিনিয়া। ব্রাজিলের অধিনায়ক নিচু শটে বল পাঠান গোলের নিচের কোণায়। অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ সঠিক দিকেই ঝাঁপিয়েছিলেন, কিন্তু শটের গতি এতটাই বেশি ছিল যে বল ঠেকাতে পারেননি।

এই গোলের ফলে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ২-২ সমতায় ফেরে ব্রাজিল।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ব্রাজিল   অস্ট্রেলিয়া   ব্রাজিল অস্ট্রেলিয়া ম্যাচ   রাফিনিয়া   প্রীতি ম্যাচ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close