বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● টানা তিন দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম      ● খাদ্যে কোটি টাকার খেলা গুদামে দুর্নীতির মহোৎসব      ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      
খেলাধুলা
লামিনের জোড়া গোলের ঝলক, ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৪ এএম আপডেট: ৩০.০৯.২০২৬ ১০:৫৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লামিনে ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে স্পেন। এ জয়ে অপরাজিত থাকার দৌড় ৪০ ম্যাচে নিয়ে গেছে বিশ্বচ্যাম্পিয়নরা। একই সঙ্গে নেশন্স লিগের গ্রুপ ‘এ৩’-তে শতভাগ জয়ের ধারাও ধরে রেখেছে তারা। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল ২০২৩ সালের নেশন্স লিগ ফাইনালের পুনরাবৃত্তি। সেবার টাইব্রেকারে জয় পেয়েছিল স্পেন। এবার ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপ জয়ের পর দেশের মাটিতে প্রথম ম্যাচে মাঠে নামার আগে রদ্রি দর্শকদের সামনে বিশ্বকাপ ট্রফি প্রদর্শন করেন। এরপর ম্যাচ শুরুর মাত্র দ্বিতীয় মিনিটেই স্পেনকে এগিয়ে দেন ইয়ামাল। আলেক্স বায়েনার পাস ফারমিন লোপেজ ছেড়ে দিলে প্রথম স্পর্শেই নিচু শটে বল জালে পাঠান ইয়ামাল।

গোল হজমের পর দ্রুত সমতায় ফেরার চেষ্টা করে ক্রোয়েশিয়া। ২৮ মিনিটে দিয়ন বেলজোর হেডে সমতায় ফেরে সফরকারীরা। তবে সেই সমতা স্থায়ী হয়নি। মাত্র তিন মিনিটের মধ্যে ডান প্রান্ত থেকে ইয়ামালের ক্রসে মার্ক পুবিল হেডে স্পেনকে আবারও এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধেও স্পেনের আধিপত্য অব্যাহত থাকে। ৬৩ মিনিটে পেদ্রির পাস পেয়ে বক্সের ভেতর থেকে তীব্র কোণাকুণি শটে নিজের দ্বিতীয় গোল করেন ইয়ামাল। ম্যাচের ৮৯ মিনিটে বদলি হিসেবে নামা নিকো উইলিয়ামস গোল করলে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  লামিনে ইয়ামাল   স্পেনের জয়   
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close