রোববার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      
রাজনীতি
দুপুরে পদত্যাগের ঘোষণা দিচ্ছেন ইশরাক
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৯:৩৮ এএম আপডেট: ১৯.১০.২০২৬ ৯:৫৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে আজ দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন ইশরাক হোসেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেবেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন তিনি।

সকালে দেওয়া ওই পোস্টে ইশরাক লেখেন, দুপুর ২টায় প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

পোস্টে তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজনের উল্লাস প্রকাশ করে লেখা দেখেছেন। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীরা বিদেশ থেকে দেশে ফিরে সেই আন্দোলনে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রীর দায়িত্ব ছাড়ার কথা জানালেও মাদকের বিরুদ্ধে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ইশরাক। তার ভাষ্য, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে এবার আরও বেশি উদ্যম নিয়ে মাদকবিরোধী কার্যক্রমে যুক্ত থাকবেন তিনি।

একই সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার কথা জানিয়েছেন ইশরাক। এ ছাড়া প্রজন্ম দলের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করতে দেশের বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও তার পোস্টে উঠে এসেছে।

নিজের বক্তব্যের শেষে মাদক নির্মূলের ওপর গুরুত্ব দিয়ে স্লোগানধর্মী বার্তা দেন তিনি।

এর আগে রোববার (১৮ অক্টোবর) রাতে ইশরাক হোসেনের পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ছড়িয়ে পড়ে। তবে তার প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ-সংক্রান্ত খবরকে অসত্য ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়েছিল।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার পর ইশরাককে ঘিরে বিতর্ক তৈরি হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনার জন্ম দেয় এবং তার ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়।

এ পরিস্থিতির মধ্যে রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে বিভিন্ন সূত্রে খবর প্রকাশিত হয়।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  ইশরাক   পদত্যাগ   প্রেস ব্রিফিং  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close