রোববার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      
রাজনীতি
পরিস্থিতির ফাঁদে পড়েছেন ইশরাক : নাসীরুদ্দীন পাটওয়ারী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের দাবি প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মাদকবিরোধী উদ্যোগের উদ্দেশ্য ভালো থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে পরিস্থিতির ফাঁদে পড়েছেন ইশরাক।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ইশরাক হোসেন নতুন করে রাজনীতিতে সক্রিয় হয়েছেন। মাদকের বিস্তার বন্ধ করার উদ্দেশ্যেই তিনি উদ্যোগ নিয়েছিলেন বলে মনে করেন পাটওয়ারী। তবে এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা সামনে এসেছে। তার ভাষ্য, একজনের ব্যর্থতার দায় অন্যজনকে বহন করতে হচ্ছে এবং এভাবেই ইশরাক পরিস্থিতির ফাঁদে পড়েছেন।

দেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করার কথা বললেও হিন্দু সম্প্রদায়ের মানুষ ভালো নেই বলে তিনি মনে করেন। গত তিন থেকে চার মাসের বিভিন্ন ঘটনার তথ্যেও বিভিন্ন স্থানে ভাঙচুরের চিত্র উঠে এসেছে বলে উল্লেখ করেন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই নিয়ে সৃষ্ট বিতর্ক প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিষয়টি নিয়ে যেন কোনো ধর্মীয় সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভ বা কষ্ট তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন কোনো কাজ করা উচিত নয়, যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ আঘাত পান।

তিনি আরও বলেন, এ ধরনের বক্তব্যের কারণে তাকে যেন কোনো বিশেষ রাজনৈতিক তকমা দেওয়া না হয়। হিন্দু সম্প্রদায়ের মানুষের বক্তব্য সবার কাছে পৌঁছে দেওয়াই তার উদ্দেশ্য। উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধা বজায় রাখা জরুরি। প্রয়োজনে দুই পক্ষ আলোচনায় বসে ভুল-বোঝাবুঝির অবসান ঘটাতে পারে বলেও মন্তব্য করেন তিনি।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  ইশরাক   পাটোয়ারি   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close