সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      
খেলাধুলা
বাংলাদেশকে আইসিসির জরিমানা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৭:৪৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানের বড় ব্যবধানে হারার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তিও পেল বাংলাদেশ। স্লো ওভার রেটের কারণে টাইগার ক্রিকেটারদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (১৯ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে আইসিসি।

গত শনিবার (১৭ অক্টোবর) আবুধাবিতে বোলিং শেষ করার নির্ধারিত সময়ের চেয়ে বাংলাদেশ এক ওভার পিছিয়ে ছিল। মাঠের দুই আম্পায়ার আলাউদ্দিন পালেরকার ও ইজাতুল্লাহ সাফি, তৃতীয় আম্পায়ার আহসান রাজা ও চতুর্থ আম্পায়ার আহমেদ শাহ দুররানি বাংলাদেশের বিরুদ্ধে এই অভিযোগ আনেন। এরপর আইসিসির এমিরেটস আন্তর্জাতিক ম্যাচ রেফারি প্যানেলের সদস্য ডেভিড গিলবার্ট জরিমানা আরোপ করেন।

বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয় অভিযোগ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ার ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়ক কর্মীদের জন্য প্রযোজ্য এই নিয়মটি ন্যূনতম ওভার রেট সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে কার্যকর হয়।

বাংলাদেশ জিম্বাবুয়ের ৮ উইকেট নিয়ে ২৭১ রানের মধ্যে আটকে রেখেছিল। কিন্তু এরপর নিজেরা লক্ষ্যে পৌঁছাতে পারেনি। অলআউট হয়ে যায় ১৭২ রানের মধ্যে। টাইগার ব্যাটারদের মধ্যে একমাত্র তানজিদ হাসান তামিমই কিছুটা লড়াই করেন। ৩৮ বলে ৪৬ রানের ইনিংসে দলের দারুণ শুরু এনে দিয়ে বিদায় নেন তিনি। বাকিদের মধ্যে কেউ ৩০ রানও করতে পারেননি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   আইসিসির জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close