সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      
জাতীয়
সুপ্রিম কোর্টে ফায়ার সার্ভিসের অগ্নি নিরাপত্তার মহড়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৯:১৮ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

রাজধানীতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ মহড়া করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় শুরু হওয়া এই প্রশিক্ষণ মহড়া শেষ হয় দুপুর ১টায়। 

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. নুরুল আমিন বিপ্লব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ ও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মো. আবু সাঈদ এ সময় উপস্থিত ছিলেন।

সকাল ১১টায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ভবন মিলনায়তনে তাত্ত্বিক প্রশিক্ষণ ক্লাস নেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন। 

তাত্ত্বিক ক্লাসের পর এনেক্স ভবনের সামনে ব্যবহারিক প্রশিক্ষণ মহড়া শুরু হয়। মহড়ায় অগ্নি দুর্ঘটনার প্রাথমিক পর্যায়ে ফায়ার এক্সটিংগুইশারের মাধ্যমে আগুন নিভানোর কৌশল দেখানো হয়। এরপর রোপ ডিসেডিং, টু পয়েন্ট সাসপেনশন পদ্ধতি, রোপ রেপ্লিং, অটোস্কেপ এবং টিটিএল ব্যবহারের মাধ্যমে আটকে পড়া ভিকটিম উদ্ধারে কৌশল প্রদর্শন করা হয়। এরপর উপস্থিত সকলকে অগ্নিনির্বাপণ যন্ত্র কিভাবে ব্যবহার করতে হবে তার অনুশীলন করে দেখানো হয়। 

মহড়া পরিচালনা করেন কমান্ডার মো. ফয়সালুর রহমান ও এনামুল হক। 

মহড়া অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারী এবং সুপ্রিম কোর্টের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সুপ্রিম কোর্টে ফায়ার সার্ভিস   অগ্নি নিরাপত্তার মহড়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close