সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      
জাতীয়
ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান : প্রধানমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৯:৩৬ পিএম
বক্তব্য দিচ্ছেন তারেক রহমান।

বক্তব্য দিচ্ছেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের সবচেয়ে বড় পরিচয় আমরা সবাই এই দেশের সন্তান।’

আজ সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় তারেক রহমান আরও বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তী গণতন্ত্র রক্ষার আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সব ধর্মের মানুষ অসাম্প্রদায়িক চেতনা নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই-সংগ্রাম করেছে, সেখানে কারও ধর্মপরিচয় মুখ্য ছিল না।’

তিনি বলেন, ‘প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও কর্তব্য রয়েছে। নাগরিক হিসেবে নিরাপত্তার নিশ্চয়তা পাওয়াও সব ধর্মের মানুষের মৌলিক অধিকার।’

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘বিভেদ ভুলে পরস্পরকে দেখে রাখা, মানুষ হিসেবে বিবেচনা করা এবং দেশকে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ধর্ম-বর্ণ নির্বিশেষ   দেশের সন্তান   প্রধানমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close