সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
অর্থনীতি
জনতা ব্যাংকের নতুন ডিএমডি ইকবাল হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৮:৪০ পিএম
মো. ইকবাল হোসেন খাঁ।

মো. ইকবাল হোসেন খাঁ।

জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন মো. ইকবাল হোসেন খাঁ।

সম্প্রতি তিনি এ পদে যোগ দেন।

এর আগে তিনি রূপালী ব্যাংক পিএলসির ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে দায়িত্ব পালন করেন।

ইকবাল হোসেন খাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ব্যাংকিং ডিপ্লোমা (ডিএআইবিবি) ডিগ্রি অর্জন করেন।

বিআরসি নিয়োগের মাধ্যমে তিনি ১৯৯৮ সালে রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। দীর্ঘ ২৮ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি রূপালী ব্যাংক পিএলসির বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার ব্যবস্থাপক এবং ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল ও খুলনা বিভাগীয় প্রধান পদে নিয়োজিত ছিলেন। তিনি রূপালী ব্যাংক প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পালন করেন। এর মধ্যে ঋণ, জনসংযোগ, ভিজিল্যান্স, এস্টাবলিশমেন্ট, নিরীক্ষা ও পরিদর্শন, বিজনেস ডেভেলপমেন্ট, অ্যান্টি মানি লন্ডারিং, মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগ অন্যতম।

দেশে-বিদেশে ব্যাংকিংবিষয়ক বিভিন্ন কর্মশালায় তিনি অংশগ্রহণ করেন। রূপালী ক্রেডিট ম্যানুয়াল-২০১৩, রূপালী ক্রেডিট পলিসি, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন এবং রূপালী লোন রিভিউ পলিসি প্রণয়নে তিনি অনবদ্য ভূমিকা রাখেন। 

ইকবাল হোসেন খাঁ ১৯৭০ সালে ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জনতা ব্যাংক   নতুন ডিএমডি ইকবাল হোসেন  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close