মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
খেলাধুলা
নারী হ্যান্ডবলের ফাইনালে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৯:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মালদ্বীপকে হারিয়ে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। 

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকা দক্ষিণের পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে মালদ্বীপকে ৩৩-২০ গোলে হারিয়েছে স্বাগতিকেরা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধে ১৬-৫ গোলে এগিয়ে ছিল তারা। দ্বিতীয়ার্ধেও সেই দাপট ধরে রেখে বড় জয় নিশ্চিত করে দলটি। বাংলাদেশের হয়ে ৮ গোল করে ম্যাচসেরা হয়েছেন মোসাম্মৎ সানজিদা আক্তার।

প্রতিযোগিতায় বাংলাদেশের শুরুটা হয়েছিল নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে। তবে পরের ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ৪৭-১৩ গোলে হেরে যায় স্বাগতিকেরা।

ফাইনালে ওঠার জন্য মালদ্বীপের বিপক্ষে জয় ছিল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই চাপ সামলে দাপুটে পারফরম্যান্সে শিরোপার লড়াইয়ে জায়গা করে নিয়েছে দলটি।

আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকাল ৩টায় ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে আগামীকাল বুধবার (২১ অক্টোবর) দুপুর ২টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লড়বে মালদ্বীপ ও নেপাল।

প্রাসঙ্গিক:


আরও সংবাদ   বিষয়:  নারী হ্যান্ডবল   ফাইনালে বাংলাদেশ   বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close