বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
মিসরে পর্যটকবাহী বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৮:৩৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে বড় ট্রাকের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। নিহত ও আহত ব্যক্তিরা দেশি-বিদেশি পর্যটক বলে জানা গেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দেশটির কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মিসরের রাষ্ট্রায়ত্ত দৈনিক আল-আহরামের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মহাসড়কটিতে পর্যটকবাহী বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন, দুর্ঘটনার পর মহাসড়ক থেকে বাস ও ট্রাকের ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু হয়। একটি ক্রেনের সাহায্যে বড় বাসটিকে সরিয়ে নেওয়া হয়েছে।

সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনাস্থলে দুমড়েমুচড়ে যাওয়া ইস্পাত ও অন্যান্য ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। সড়কের পাশে যাত্রীদের আসন পড়ে ছিল এবং ট্রাকটির পেছনের অংশেও বাসের ধ্বংসাবশেষ দেখা গেছে।

আল-আহরামের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় আহত ৩৪ জনকে গিজার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে নিহত ও আহতদের জাতীয়তা এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ সম্পর্কে প্রতিবেদনে সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি।

মিসরে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং ট্রাফিক আইন প্রয়োগে শিথিলতাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়।

দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর মিসরে সড়ক দুর্ঘটনায় প্রায় ছয় হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এর আগে, গত সেপ্টেম্বরে সিনাই অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ১০ জন জর্ডানীয় পর্যটকসহ মোট ২২ জন নিহত হন। এ ছাড়া গত আগস্টে উত্তর মিসরে কৃষিশ্রমিক বহনকারী দুটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হন। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও ছিল।

সূত্র: আল-আহরাম, এএফপি

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মিসর   পর্যটকবাহী বাস   সংঘর্ষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close