মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১০:২৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোর নামদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ভিসা বাতিলের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত রয়েছে। ভিসাধারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের বার্তা সহজ—যুক্তরাষ্ট্রের আইন মেনে চলুন, অন্যথায় দেশটিতে ভ্রমণের সুযোগ হারাতে হবে।’

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে যুক্তরাষ্ট্র এবং দেশটির জনগণের নিরাপত্তা সবার আগে গুরুত্ব পাচ্ছে।

এ বিষয়ে হোয়াইট হাউসের একটি পোস্টও যুক্ত করেন নামদার। সেখানে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্য যেকোনো প্রশাসনের তুলনায় ট্রাম্প প্রশাসন দ্রুতগতিতে বেশি ভিসা বাতিল করেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগটও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভিসা বাতিলের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অবৈধ কর্মকাণ্ডে জড়িত এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে—এমন বিদেশি নাগরিকদের লক্ষ্য করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

পিগট বলেন, ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করে আইন ভঙ্গ, জালিয়াতি কিংবা জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করার বিষয়ে দেশটির কোনো ছাড় নেই।

তবে বাতিল হওয়া ভিসার ধরন, কোন কোন দেশের নাগরিকেরা এর আওতায় পড়েছেন এবং কতজনের ভিসা ঠিক কী কারণে বাতিল হয়েছে—এসব বিষয়ে ওই বক্তব্যগুলোতে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।


সূত্র: আনাদোলু

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  ট্রাম্প আমল   ভিসা বাতিল   
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close