মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
প্রবাস
মালয়েশিয়ায় জাতীয়তাবাদী শ্রমিক দলের নতুন কমিটির অনুমোদন
মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১২:৪৩ পিএম
মো. শাহিন শাহ সাম্য এবং সেলিম সরকার

মো. শাহিন শাহ সাম্য এবং সেলিম সরকার

মালয়েশিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পাঁচ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। সাবেক ছাত্রনেতা মো. শাহিন শাহ সাম্যকে সভাপতি এবং সেলিম সরকারকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম স্বাক্ষরিত দলীয় প্যাডে নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, পূর্ববর্তী কমিটির দলীয় কার্যক্রম না থাকায় সেটি বাতিলের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় কমিটি। পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মালয়েশিয়া শ্রমিক দলের পাঁচ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটির মাধ্যমে মালয়েশিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

কমিটির অন্য সদস্যরা হলেন—সিনিয়র সহসভাপতি ইসতিয়াক আহমেদ চৌধুরী বুলবুল, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন এবং দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম সজিব।

নবগঠিত কমিটির সভাপতি মো. শাহিন শাহ সাম্য বলেন, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। প্রবাসীদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। পাশাপাশি দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের মাধ্যমে অবদান রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করে যাব।

সাধারণ সম্পাদক সেলিম সরকার বলেন, “মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি শ্রমজীবী মানুষের অধিকার ও কল্যাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে পাশে থাকা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করাই হবে আমাদের অগ্রাধিকার। প্রবাসীদের স্বার্থ রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটির নেতৃত্বে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি শ্রমজীবীদের অধিকার ও কল্যাণে সংগঠনটির কার্যক্রম আরও জোরদার হবে। পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতেও কমিটি ভূমিকা রাখবে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  মালয়েশিয়ায   জাতীয়তাবাদী শ্রমিক দল   নতুন কমিটির   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close