বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ      ● যুব উন্নয়নের প্রশ্নফাঁসে বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার      ● বিজয়া দশমী আজ, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর      ● চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর      ● এ বছর ৪০ লাখ কৃষক পাবেন কৃষি কার্ড : প্রধানমন্ত্রী      ● রাজশাহীতে ৩৮৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী      ● হামে শিশু মৃত্যু ১২০০ ছাড়াল      
প্রবাস
কাতারে ১৬তম মিলিপোল আন্তর্জাতিক নিরাপত্তা প্রদর্শনী
আমিন ব্যাপারী, কাতার
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৩:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পৃষ্ঠপোষকতায় রাজধানী দোহার প্রদর্শনী ও সম্মেলন কেন্দ্রে (ডিইসিসি) শুরু হয়েছে ১৬তম মিলিপোল আন্তর্জাতিক নিরাপত্তা প্রদর্শনী।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ‘লেখউইয়া’র কমান্ডার শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি।

তিন দিনব্যাপী এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, নিরাপত্তা কর্মকর্তা, বিশেষজ্ঞ এবং ২৭০টির বেশি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

প্রদর্শনীতে আধুনিক নিরাপত্তা প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অপরাধ প্রতিরোধ ও বেসামরিক সুরক্ষার সর্বাধুনিক সরঞ্জাম প্রদর্শিত হচ্ছে। একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে ‘দোহা আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও নিরাপত্তা সম্মেলন’। আগামী ২২ অক্টোবর পর্যন্ত চলবে এ আন্তর্জাতিক আয়োজন।

কাতারে ১৬তম মিলিপোল আন্তর্জাতিক নিরাপত্তা প্রদর্শনী হলো অভ্যন্তরীণ নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা, প্রতিরক্ষা প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং জরুরি সেবা-সংক্রান্ত আন্তর্জাতিক প্রদর্শনী। এতে বিভিন্ন দেশের নিরাপত্তা সংস্থা, সরকারি প্রতিনিধি ও প্রযুক্তি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কাতার   মিলিপোল   আন্তর্জাতিক   নিরাপত্তা   প্রদর্শনী  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close