বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● শীর্ষ সন্ত্রাসীদের দৌরাত্ম্যে দিশেহারা ব্যবসায়ীরা      ● সৌহার্দ্য ও দেশপ্রেম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রীড়া : প্রধানমন্ত্রী      ● সৌদি আরবের তিন রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত      ● ঢাকা-সৌদি রুটের ১৩৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা      ● হাম উপসর্গে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০১০      ● ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩৬৪      ● টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ      
প্রবাস
আমিরাতে বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:০৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতের আজমানে বিজয়া দশমীর মধ্য দিয়ে আনন্দ-উদ্দীপনা ও অশ্রুসিক্ত বিদায়ে শেষ হলো প্রবাসী সনাতনী ঐক্য পরিষদ আয়োজিত শারদীয় দুর্গোৎসব।

বিহিত পূজা, দর্পণ বিসর্জন এবং প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের আজমানে শেষ হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। প্রবাসের মাটিতে নিজ দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের এই মেলবন্ধনে প্রতিদিন সমাগম ঘটে হাজারো ভক্তের।

গত শুক্রবার মহাষষ্টীতে দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে সূচনা হওয়া এই মহাযজ্ঞের পর্দা নামলো বিজয়া দশমীতে। আজমান প্রদেশের উইনার স্পোর্টস ক্লাবের পূজামণ্ডপে সকাল থেকেই অনুষ্ঠিত হয় দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জন। ভক্তরা ফুল, প্রদীপ ও আরতির মধ্য দিয়ে দেবীর চরণে শেষ শ্রদ্ধা ও অঞ্জলি নিবেদন করেন।

দশমীর প্রধান আকর্ষণ ছিল বিবাহিত নারীদের ঐতিহ্যবাহী সিঁদুর খেলা। মণ্ডপে দেবীর চরণে সিঁদুর ও ভোগ নিবেদনের পর নারীরা একে অপরকে সিঁদুরে রাঙিয়ে আনন্দ উদযাপনে মেতে ওঠেন।

দুপুরের পর থেকেই মণ্ডপ এলাকা ঢাক, ঢোল ও কাঁসর-ঘণ্টার শব্দ এবং ‘জয় দুর্গা মাই কি জয়’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। দেবীকে বিদায় জানাতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বহু ভক্ত। তবে বিষাদের মাঝেই ধ্বনিত হয় ‘আসছে বছর আবার হবে’র প্রত্যাশা।

প্রবাসী সনাতনী ঐক্য পরিষদ’-এর উদ্যোগে চতুর্থবারের মতো আজমানে জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত এই উৎসবে প্রতিদিন গড়ে অন্তত ১৫ হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। আজমান ছাড়াও আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে ছুটে আসেন হাজারো বাংলাদেশি প্রবাসী।

অশুভ শক্তির বিনাশ আর সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার বার্তা নিয়ে বিদায় নিলেন দেবী দুর্গা। প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও এই আয়োজন সনাতনী প্রবাসী বাঙালিদের এনে দিয়েছিল মিলনমেলার আনন্দ।


কেকে/সাশ



আরও সংবাদ   বিষয়:  আরব আমিরাত   শারদীয় দুর্গোৎসব  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close