বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
হরমুজ প্রণালিতে কুয়েতের তেলবাহী ট্যাংকারে হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:৩৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়েছে কুয়েতের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকার। ‘এমটি আল দাসমা’ নামের জাহাজটিতে ২১ জন ভারতীয় নাবিক ছিলেন। হামলার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জাহাজে থাকা সব নাবিক নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে ভারত সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল নাবিকদের নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২১ অক্টোবর) হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ‘এমটি আল দাসমা’ ট্যাংকারটিতে একটি ‘অজ্ঞাত প্রজেক্টাইল’ আঘাত হানে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের বুখা থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল পশ্চিমে ঘটনাটি ঘটে।

কুয়েতি সংবাদমাধ্যম ‘টাইমস কুয়েত’-এর বরাত দিয়ে জানা গেছে, হামলার পরপরই ট্যাংকারটিতে আগুন ধরে যায়। তবে জাহাজের ক্রুরা দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ঘটনার পর ট্যাংকারটি ওই এলাকাতেই অবস্থান করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাহাজের সব ক্রু নিরাপদে রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল জানান, ২১ অক্টোবর হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ২১ জন ভারতীয় নাবিক বহনকারী কুয়েতের পতাকাবাহী তেলবাহী ট্যাংকার ‘এমটি আল দাসমা’ অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। জাহাজে থাকা ২১ জন ভারতীয় নাবিকসহ অন্য সব ক্রু নিরাপদে রয়েছেন বলেও তিনি জানান।

সাম্প্রতিক সময়ে লোহিত সাগর ও পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হওয়ায় এ অঞ্চলে যেকোনো নিরাপত্তা সংকট আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  হরমুজ প্রণালি   তেলবাহী ট্যাংকার   হামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close