শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ২      ● জাপানের শ্রমবাজারে ঢাকা কেন পিছিয়ে      ● চার দিনের জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী      ● এলপিজির কমিশন বাড়ানোর প্রস্তাব, বাড়তে পারে সিলিন্ডারের দাম      ● দুই ঘণ্টা পর মিরপুর-১০ ছাড়লেন পোশাকশ্রমিকেরা, যান চলাচল স্বাভাবিক      ● মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড      ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপি প্রার্থী      
দেশজুড়ে
নড়াইলে চোরাই ইজিবাইক ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৩
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নড়াইলে চোরাই চারটি ব্যাটারিচালিত ইজিবাইক, একটি মোটরসাইকেল ও বিপুল পরিমাণ ইজিবাইকের যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) নড়াইল সদর উপজেলার ১১ নম্বর বাঁশগ্রাম ইউনিয়নের উত্তরপাড়ায় ইয়াছিন মোল্যার বাড়ি থেকে চোরাই ইজিবাইক, মোটরসাইকেল ও যন্ত্রাংশসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম এলাকার মো. তোকাম মোল্যার ছেলে মো. মিরাজুল ইসলাম (৩০), একই গ্রামের মো. নওশের মোল্যার ছেলে মো. সবুজ মোল্যা (৩৩) এবং মো. লিকুল মোল্যার ছেলে রিফায়েত হোসেন (১৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ারের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) অজয় কুমার কুন্ডু, উপপরিদর্শক (এসআই) সাগর শিকদার, মো. আমিন উদ্দীন লিটন, মো. রফিকুল ইসলাম ও মঈনুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। এ সময় তাদের কাছ থেকে চারটি ব্যাটারিচালিত ইজিবাইক, একটি মোটরসাইকেল ও বিপুল পরিমাণ ইজিবাইকের যন্ত্রাংশ জব্দ করা হয়।

এ ঘটনায় নড়াইল সদর থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close