রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● অস্থিরতায় ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার : বিজিএমইএ      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন ১৫১৯      ● শ্রীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা      ● সোমবার সকাল থেকে ১০ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ      ● হামের উপসর্গ নিয়ে এক দিনে ৯ শিশুর ‍মৃত্যু      ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      
জাতীয়
যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:১৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পোশাকশ্রমিকদের আন্দোলনের নামে যারা সহিংসতা চালাচ্ছে, তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তার দাবি, বর্তমানে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন চলছে না। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকালে সচিবালয়ে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মজুরি বোর্ড গঠনের দাবিতে শ্রমিকেরা কখনও সড়ক-মহাসড়ক অবরোধ করেননি। সাম্প্রতিক ঘটনায় গ্রেপ্তার হওয়া মুখোশধারীদের রাজনৈতিক স্লোগান দিতে দেখা গেছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে সকালে পোশাকশিল্পের মালিকপক্ষের নেতাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি জানান, গত রোববার (১ নভেম্বর) শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে বোর্ডের সভা করে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা শেষে মজুরি ঘোষণা করা হবে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থ রক্ষা ও জীবনমান উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার পরামর্শ দিয়েছেন। বাস্তবতা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামতের ভিত্তিতেই নতুন মজুরি নির্ধারণ করা হবে।

মালিকপক্ষের সঙ্গে আলোচনায় উদ্দেশ্যমূলকভাবে কারখানা বন্ধ রাখা এবং শিল্পে অস্থিরতা সৃষ্টির অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনের তালিকা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। শিল্পের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে মালিকদের সহযোগিতা চাওয়া হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  আন্দোলন   সহিংসতা   উদ্দেশ্য   ভিন্ন   স্বরাষ্ট্রমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close