সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৩      ● জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ওপর জোর রাষ্ট্রপতির      ● হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৫৪৮      ● ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড      ● দ্রুত ঘোষণা হতে পারে শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি      ● অক্টোবরে রেমিট্যান্সে রেকর্ড, দেশে এসেছে ২৮৭ কোটি ডলার      
রাজনীতি
শ্রমিক অসন্তোষে পরাজিত শক্তির উসকানি রয়েছে : রিজভী
সিলেট ব্যুরো
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৭:৩১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

শ্রমিকদের মিথ্যা কথা বলে রাস্তায় নামিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘এ কাজে পরাজিত শক্তির ইন্ধন রয়েছে, যার দৃষ্টান্তও পাওয়া গেছে।’

সোমবার (২ নভেম্বর) দুপুর আড়াইটায় সিলেট নগরের দরগাহ গেট এলাকার একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সিলেট সফর উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, শ্রমিকদের বিভিন্নভাবে উসকানি দিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় গতকাল ঘটনাস্থল থেকে ছাত্রলীগ ও যুবলীগের ১১ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে একজন নেতা উসকানির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ করেন তিনি। এ ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের কর্মকাণ্ডের বিষয়টি প্রকাশ করেছেন বলেও দাবি করেন রিজভী।

এসময় তিনি বলেন, ‘পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে শ্রমিকদের মিথ্যা তথ্য দিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করছে। ঘোলা পানিতে মাছ শিকারের এ অপচেষ্টা এখন জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে।’

জামায়াতের আমিরের আরেকটি বিপ্লব দরজায় টোকা দিচ্ছে বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘মাত্র আট মাস হয়েছে একটি সরকার দায়িত্ব নিয়েছে। এ সময়ের মধ্যে সরকার দেশের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি ও ব্যবসা সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী দেশের বাইরে গিয়ে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করছেন এবং সেখান থেকে বিনিয়োগ এনে দেশে বিনিয়োগের পরিবেশ তৈরির উদ্যোগ নিচ্ছেন।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বিএনপি দীর্ঘ ১৭ বছর প্রকাশ্যে গণতন্ত্রের জন্য আন্দোলন-সংগ্রাম করেছে। এ আন্দোলনে অনেক রক্ত ঝরেছে, অনেক মানুষ জীবন উৎসর্গ করেছেন। অন্যদিকে গুপ্ত রাজনীতির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা জনগণ মেনে নেবে না। এ ধরনের বক্তব্য ও কর্মকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা জনগণ বুঝতে পারছে।’

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না। তারপরও জেলা পর্যায়ে নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শ্রমিক   অসন্তোষ   পরাজিত   শক্তির   উসকানি   রিজভী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close