সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      
খেলাধুলা
শেষ সেশনে ২০৭ রান দূরে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিলেট টেস্টের শেষ দিনে জয়ের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিমের অবিচ্ছিন্ন জুটিতে চা বিরতি পর্যন্ত বিনা উইকেটে ১১৩ রান যোগ করেছে স্বাগতিকরা। জিততে হলে শেষ সেশনে বাংলাদেশকে আরও ২০৭ রান করতে হবে। অন্যদিকে সিরিজ ২-০ ব্যবধানে জিততে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ৮ উইকেট।

শেষ দিনে ৩৬৯ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে জয়ের সম্ভাবনা তৈরি করেন ক্যারিবীয় স্পিনার জোমেল ওয়ারিকান। ৩৩ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর ৪০ রানেই দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

তানজিদ ৩২ বলে ২১ রান করে জোশুয়া ডা সিলভার ক্যাচ হন। আর শান্ত ২৭ বলে ১৪ রান করে রিভিউয়ে এলবিডব্লিউর শিকার হন। প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৪৯ রান।

এরপর দলের হাল ধরেন তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। দুজনের দৃঢ় ব্যাটিংয়ে দ্বিতীয় সেশনে আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। ৩৫তম ওভারে জোশুয়া বিশপকে চার মেরে ৮১ বলে অর্ধশতক পূর্ণ করেন হৃদয়। চা বিরতিতে তাঁর সংগ্রহ ৮২ রান। অন্য প্রান্তে মুশফিক অপরাজিত রয়েছেন ৪০ রানে। বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১৬২।

এর আগে প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করে ২৪২ রান করেছিলেন হৃদয়। তার সেই ইনিংসে ভর করে বাংলাদেশ ৩৮৬ রান সংগ্রহ করে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের সংগ্রহ ছিল ৩৫৬ রান।

দ্বিতীয় ইনিংসে শেষ দিনের সকালে দ্রুত তিন উইকেট হারালেও ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। এতে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রান।

দিনের শুরুতে ১৪০ রানে অপরাজিত থাকা কাভেম হজ আর মাত্র দুই রান যোগ করে ১৪২ রানে নাঈম হাসানের বলে আউট হন। এরপর জাস্টিন গ্রিভসকে ৯ রানে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে শামার জোসেফকে এক রানে সাজঘরে পাঠান নাঈম। শেষ দিকে জোশুয়া বিশপের ১১ বলে ২০ রানের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ চারশর কাছাকাছি পৌঁছায়। আমির জাঙ্গু ৩৯ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান দুটি করে উইকেট নিয়েছেন।

এখন শেষ সেশনে হৃদয়-মুশফিকের ব্যাটিংয়ের ওপরই নির্ভর করছে বাংলাদেশের জয়ের সম্ভাবনা। অন্যদিকে দুই উইকেট তুলে নিতে পারলেই ম্যাচে জয়ের সুবর্ণ সুযোগ পাবে ওয়েস্ট ইন্ডিজ।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  সিলেট টেস্ট   বাংলাদেশ সিরিজ   
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close