সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      
খেলাধুলা
ব্র্যাডম্যানকে পেছনে ফেলে অনন্য মাইলফলকে মুশফিক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:৫৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অনন্য এক মাইলফলকে নিজের নাম লিখিয়েছেন মুশফিকুর রহিম।

২০০৫ সালে ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকে ১৯ ও ৩ রান করা মুশফিক প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজার রানের মাইলফলক ছুঁলেন। সিলেটে পঞ্চম দিন ২০তম ওভারে জোমেল ওয়ারিকানকে মিড অনে ঠেলে দিয়ে সিঙ্গেল নেন। তাতে দেশের ক্রিকেটে ইতিহাস রচনা করলেন মুশফিক। 

সাত হাজার রান থেকে ৪৩ রান দূরে থাকতে সিলেটে নামেন মুশফিক। প্রথম ইনিংসে করেন ৩৪ রান। আর লাগতো ৯ রান। সেটাও করে ফেলেন। তাতে করে প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজার রানের মালিক হন দেশের অন্যতম সেরা ব্যাটার। ১০৭ ম্যাচ খেলে ১৯৭তম ইনিংসে এই কীর্তি গড়লেন তিনি। ১৪ সেঞ্চুরি ও ৩০টি ফিফটিতে সাজানো তার বর্ণাঢ্য ক্যারিয়ার।

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় মুশফিকের পরে আছেন মুমিনুল হক। ৫ হাজার ২৯৩ রান তার। মুশফিক তার ক্যারিয়ারে সর্বোচ্চ ২১৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। আগের ইনিংসে তাওহীদ হৃদয় তাকে ছাড়িয়ে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট স্কোরার হন। সেই সিংহাসন হারালেও একই ম্যাচে সাত হাজার রানের ঘরে পৌঁছে গেলেন মুশফিক। টেস্ট ইতিহাসে ৫৯তম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনটি ডাবল সেঞ্চুরি মারা এই ব্যাটার। তার ঠিক উপরে এখন আছেন ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউস (৭০৩৭)। সোমবার (৯ নভেম্বর) তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডোনাল্ড ব্র্যাডম্যানকে (৬৯৯৬)।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ব্র্যাডম্যানকে পেছনে ফেলা   অনন্য মাইলফল   মুশফিকুর রহিম  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close