মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
আন্তর্জাতিক
ইরানে হামলার প্রয়োজন নেই : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:২৪ এএম

ইরানের বিরুদ্ধে আপাতত নতুন করে সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরিস্থিতির পরিবর্তন হলে যেকোনো সময় পদক্ষেপ নিতে মার্কিন সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে বলেও সতর্ক করেছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া খুব একটা জরুরি বলে মনে হচ্ছে না। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

ট্রাম্প বলেন, ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যকে ইরানের বিপদ ও হুমকি থেকে সুরক্ষিত রাখা হয়েছে। চলমান সংঘাতের অবসানের দিকে অগ্রগতি হচ্ছে বলেও দাবি করেন তিনি। তার ভাষায়, খুব শিগগিরই এই সংঘাতের অবসান হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আপাতত যুক্তরাষ্ট্র বিদ্যমান পরিস্থিতি বজায় রাখছে। তবে প্রয়োজনে আবারও সামরিক অভিযানে ফিরতে পারে ওয়াশিংটন। এ বিষয়ে কোনো নিশ্চয়তা না দিলেও সামরিক সক্ষমতা পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর আশাও প্রকাশ করেন ট্রাম্প। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি বিমানবাহী রণতরি, যা আধুনিক সামরিক সরঞ্জামে সম্পূর্ণ সজ্জিত।

ট্রাম্প বলেন, তিনি আশা করছেন, শেষ পর্যন্ত এসব সামরিক সরঞ্জাম ব্যবহারের প্রয়োজন হবে না।


সূত্র: আনাদোলু 

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  ইরানে হামলা   ট্রাম্প   
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close