শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু      ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      
শিক্ষা
পরিবেশগত সংকট মোকাবিলায় চবিতে গ্রিন ভয়েসের কর্মশালা
চবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরিবেশগত সংকট মোকাবিলায় সচেতনতা, প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে গ্রীন ভয়েস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘অ্যানভায়রনমেন্টাল ক্রাইসিস টু রেজিলিয়েন্ট ফিউচার : অ্যাওয়ারনেস, প্রিপেয়ার্ডনেস অ্যান্ড অ্যাকশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য ও গ্রিন ভয়েস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন গ্রীন ভয়েসের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক আহমেদ হানিফ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চবির ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ও গ্রিন ভয়েসের উপদেষ্টা ড. মো. ইকবাল সারওয়ার। 

আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও গ্রিন ভয়েসের উপদেষ্টা ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান। কর্মশালায় সভাপতিত্ব করেন গ্রিন ভয়েস চবির সভাপতি অনিক সরকার।

কর্মশালায় মো. ইকবাল সারওয়ার দুর্যোগ বিষয়ে সচেতনতা, প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে ভূমিকম্প ও জলাবদ্ধতার মতো দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, করণীয় ও জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

অন্যদিকে, চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান প্লাস্টিক ও মাইক্রোপ্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব এবং তা প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন। তিনি প্লাস্টিকের ব্যবহার কমানো, মাটির ওপর প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হওয়া এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও প্লাস্টিকের স্ট্র ব্যবহার পরিহারের ওপর গুরুত্বারোপ করেন। 

এ ধরনের সমস্যা মোকাবিলায় সঠিক জ্ঞান অর্জনের পাশাপাশি ব্যক্তিগত ও সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান।

মো. মনজুরুল কিবরিয়া জলবায়ু পরিবর্তন, পরিবেশদূষণ, জীববৈচিত্র্যের ক্ষয় ও বাংলাদেশের পরিবেশগত ঝুঁকি নিয়ে আলোচনা করেন। 

তিনি উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, জনস্বাস্থ্যের ওপর পরিবেশগত পরিবর্তনের প্রভাব ও বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির বিষয় তুলে ধরেন। পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর মো. মনজুরুল কিবরিয়া গুরুত্ব দেন।

অনিক সরকার বলেন, ‘পরিবেশগত সংকট এখন আর কোনো নির্দিষ্ট অঞ্চল বা দেশের সমস্যা নয়; এটি একটি বৈশ্বিক বাস্তবতা। জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক দূষণ, জীববৈচিত্র্য হ্রাস এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আমাদের ভবিষ্যৎকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ফেলছে। এসব সংকট মোকাবিলায় শুধু আলোচনা বা সচেতনতা তৈরি করাই যথেষ্ট নয়; প্রয়োজন ব্যক্তিগত দায়িত্ববোধ, সম্মিলিত উদ্যোগ এবং কার্যকর পদক্ষেপ।’

কর্মশালার শেষ পর্যায়ে অতিথি ও আলোচকদের সম্মাননা স্মারক এবং অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পরিবেশগত সংকট মোকাবিলা   চবিতে গ্রিন ভয়েসের কর্মশালা  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close