শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান      ● দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আকভান’, ৪ বন্দরে সতর্কসংকেত      ● অস্ট্রেলিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির      ● আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে : শামা ওবায়েদ      ● পাঁচ ধাপে চার হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ      ● রোহিঙ্গা গণহত্যায় ক্ষতিপূরণ-প্রত্যাবাসনসহ ১২ সিদ্ধান্ত আইসিজের      ● রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট : হুমায়ুন কবির      
দেশজুড়ে
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার ফটকে অগ্নিসংযােগ
সিলেট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:৫৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিলেট নগরের দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোরে একদল দুর্বৃত্ত বাসার প্রধান ফটকের সামনে পলিথিনে আগুন ধরিয়ে দেয়। পরে সেই আগুন নেভানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাটি তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জানা গেছে, ওই বাসায় বর্তমানে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের অন্য সদস্যরা বসবাস করেন। সিলেট সফরে গেলে হুমায়ূন কবির নিজেও ওই বাসায় অবস্থান করেন।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  অগ্নিসংযােগ   পররাষ্ট্র প্রতিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close