শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদের অবদান সবচেয়ে বেশি: রাষ্ট্রপতি      ● রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে মিয়ানমার বাধ্য: ড. খলিলুর রহমান      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান      ● দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আকভান’, ৪ বন্দরে সতর্কসংকেত      ● অস্ট্রেলিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির      ● আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে : শামা ওবায়েদ      ● পাঁচ ধাপে চার হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ      
দেশজুড়ে
দুমকিতে মাদক সেবনের সময় ছাত্রদল নেতাসহ আটক ৪
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ২:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত ঘরে মাদক সেবনরত অবস্থায় ছাত্রদল নেতাসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর মুসুল্লীর একটি পরিত্যক্ত টিনের ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটক ইমরান হোসেন ওরফে সুমন মোল্লা লেবুখালী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ইমরান হোসেন ওরফে সুমন মোল্লার প্যান্টের পকেট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক অন্য তিনজন হলেন লেবুখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত কালাম মৃধার ছেলে রায়হান মৃধা (২৬), হাবিব খানের ছেলে মো. কুদ্দুস খান ওরফে সোহেল এবং ৪ নম্বর ওয়ার্ডের মজিবর মাঝির ছেলে হৃদয় মাঝি (২১)।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দুমকি থানায় মামলা করা হয়েছে।

এদিকে, ইমরান হোসেনের ছাত্রদলের পদে থাকা প্রসঙ্গে দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার জানান, কমিটি গঠনের পর ইমরান মৌখিকভাবে উপজেলা ছাত্রদলকে পদত্যাগের কথা জানিয়েছিলেন। তবে এ বিষয়ে তিনি কোনো লিখিত আবেদন পাননি।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  ছাত্রদল নেতা আটক   মাদক সেবন   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close