শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
সাহিত্য
দুটি ছড়া
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১০:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শাহ আলম ডাকুয়ার দুটি ছড়া

বাইলা ফোলা

ভোটাভুটি এলে নেতা
বলেন কথা ঢঙ্গে,
যাকে-তাকে সালাম ঠোকেন
জাপটে ধরেন অঙ্গে।

ভোটে জিতে চামচাসহ
ওঠেন নেতা চঙ্গে,
বাজার বসান লুটপাটেরই
মাতেন নানা রঙ্গে।

বাইলা ফোলা ফোলেন নেতা
চামচাও তার সঙ্গে,
সেবার মুখে ছাই মাখিয়ে
চালান শাসন বঙ্গে।


লিজ

বঙ্গভবন
বছর পাঁচেক
পাইছে মামু লিজে-
তাইতো মামু
আবোল-তাবোল
বলেন কখন কী যে!

বোমা মারেন
পেটান মানুষ
রক্তে সড়ক ভেজে-
চলছে এমন
মামুর শাসন
গায় কী কারও হেজে?

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ছড়া  
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close