শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
সাহিত্য
শাহ আলম ডাকুয়ার দুটি ছড়া
শাহ আলম ডাকুয়া
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১১:৩০ এএম

চ্যাপসা

রাজনীতিটা
মন্দ না তো
চালান ছাড়া ব্যবসা,
থালা ভরে
খেতে পাবে
ডিম, কলিজা, ফ্যাপসা।

নেতার দোষে
রাজনীতিতে
চলছে গরম ভ্যাপসা,
দুর্নীতিরই
জাঁতাকলে
আমজনতা চ্যাপসা।



পাল্টে গেছে মানুষগুলো

পাল্টে গেছে মানুষগুলো
পাল্টে গেছে কাল
চোরের মায়ের বড় গলা
সমাজে আজকাল।
পাল্টে গেছে মানুষগুলো
পাল্টে গেছে কাল
সন্ত্রাসীরা পালের গোদা
ধরছে দেশের হাল।
পাল্টে গেছে মানুষগুলো
পাল্টে গেছে কাল
ঘুষের টাকায় ঘুষখোরেরা
ফুলে-ফেঁপে লাল।
পাল্টে গেছে মানুষগুলো
পাল্টে গেছে কাল
আমের চেয়ে আঁটি বড়
সমাজে আজকাল।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close