শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
শিক্ষা
জকসুর ভোটগ্রহণ শেষ, লাইনে থাকা শিক্ষার্থীরা এখনও ভোট দিচ্ছেন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৩:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ আনুষ্ঠানিকভাবে শেষ হয় বিকেল ৩টায়।

তবে নির্ধারিত সময় শেষ হলেও কেন্দ্রের ভেতরে আগে থেকেই লাইনে থাকা শিক্ষার্থীদের ভোট দিতে দেখা গেছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, সময়ের মধ্যে লাইনে অবস্থান নেয়া শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করা হয়।

প্রায় দুই দশক পর অনুষ্ঠিত এই ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। অনেকেই এটিকে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন।

এবার জকসুর ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৫৮ জন প্রার্থী। এছাড়া নারী শিক্ষার্থীদের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের ১৩টি পদের বিপরীতে লড়াই করছেন ৩৩ জন প্রার্থী।

বিশ্ববিদ্যালয়ের মোট ৩৯টি কেন্দ্রে প্রায় ১৭ হাজার শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান। নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবির, বামদল ও জাতীয় ছাত্রশক্তি এই চারটি প্যানেল অংশগ্রহণ করেছে।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  ভোটগ্রহণ   জকসু   শিক্ষার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close