শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
সাহিত্য
শাহ আলম ডাকুয়ার কৌতুক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৬:৪০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আকলিমা কাজের বুয়া। ঢাকায় বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে চলে। নতুন এক বাসায় কাজ নিয়েছে। বাড়ির মালিক লিজা বুয়াকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে যাচাই করছেন

লিজা : হ্যাঁ বুয়া বলো তো? আগের বাসার কাজ ছাড়লে কেন? তারা কী তোমাকে তাড়িয়ে দিছে?

আকলিমা : ম্যাডাম- আগের বাসার মানুষগুলা আমাকে বিশ্বাসই করত না।

লিজা : কী বলো। গতকাল তুমি যখন আমাদের বাসায় প্রথম এসেছিলে তখন বলেছো আগের বাসার লোকজন তোমাকে বিশ্বাস করত। আর  সেজন্য সে বাড়ির আলমারি, শোকেস, ওয়াড্রোবসহ সবকিছুর চাবি তোমার কাছে দিয়েছিল।

আকলিমা : সত্যিই বলছি ম্যাডাম। তারা সব চাবিই দিয়েছিল আমাকে।  তারা সবাই কুয়াকাটায় ঘুরতে গেলে আমি তাদের বাসার সব আলমারি, শোকেস খুলে দেখি তাতে কিছুই নেই। সোনাদানা, টাকা-পয়সা, এটিএম কার্ড কিছুই পেলাম না। আমি হতাশ হয়ে গেলাম। এর অর্থ হলো তারা আমাকে বিশ্বাসই করত না। তাই টাকা-পয়সা, সোনাদানা সব অন্যত্র সরিয়ে রেখেছে।

লিজা : তাতে কাজ ছাড়লে কেন? তাদের সোনাদানা-টাকা-পয়সা দিয়ে তোমার কী?

আকলিমা : আমাকে যারা বিশ্বাস করে না। যারা অবিশ্বাসী তাদের সঙ্গে, তাদের বাসায় কাজ করতে আমার রুচিতে বাধে। তারা যদি আমাকে বিশ্বাসই করত তাহলে টাকা-পয়সা, সোনাদানা ঘরেই রেখে যেত। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close