শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
সাহিত্য
সেলসগার্ল
উপল বড়ুয়া
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৩:৫০ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দোকানের সব জামা তোমাকে কিনে দিতে চাই
আর ওই ক্লিপটা-দুঃখকে বেঁধে রাখবে চুলের যত্নে
কাস্টমার এলে সবসময় যেভাবে হাসি মুখে থাকো
আমার সঙ্গেও না হয় একটু বইলো। কাঁদতে হলে
আমার রুমালটা ধার নিও। কিছুই তো কিনি না
তারপরও প্রতিদিন কেন আসি তোমার দোকানে!
আমিও ভেবেছি এসব। ভেবেই বলছি, দোকানের
সবচেয়ে সুন্দর জামাটা তোমাকে কিনে দিতে চাই
তুমি সেই জামা পরে দোকানের সবচেয়ে সুন্দর
জুতোটা আমাকে কিনে দেবে। তারপর একদিনের
ছুটিতে দুজনে পার্কে ঘুরব, বাদাম ভাঙব পাশাপাশি
বসে। একটা দিন বেশি ছুটি নিতে পারবে না?

কেকে/ আরআই


মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close