শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
সাহিত্য
হিলি জংশনে কুয়াশা
সন্ন্যাসী আরণ্যক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৩:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হিলি জংশনে সবসময় কুয়াশা থাকে।
থাকে না? একটা আসি আসি শীতকাল
সবসময় লেগে থাকে এপাশ ওপাশ। যেন দুনিয়ার বাইরে-
কোনো করুণ ব্যস্ত দুনিয়ায় চলে যাবে সদ্য ছাড়া ট্রেনটি।
সিদ্ধ জলপাই। ছেঁড়া পলি পাতা। সিগারেটের ধোঁয়া
চিরকালীন শূন্যতার ভেতর যেন ধূসর-দুপাশের পথ-
পথে ভেজা ঘাস- ছেঁড়া স্যান্ডেল-
 যুবক গাছেরা-কার যেন নিস্পন্দ অবিকল বসে থাকা।

নাকি পরিত্যক্ত রেললাইন পরিত্যক্ত মানুষের দুঃখ নিয়ে-
বসে আছে নিবিড়-জুবুথুবু- অন্ধ ভিখিরির মতো।
হয়তো এখানেই মরে পড়েছিলো-
মৃত রাজহাঁসের করুণ পালক
অনার্য শিকারির তিরে বিদ্ধ তেরোটি হরিণী। হয়তো-
এখানে এখনো- প্রাচীন বাদুড়ের অদৃশ্য আস্তানা-
অপহৃত নতুন বউয়ের আর্তসম্ভ্রম-হারানো গহনায় মায়া
অথবা-যখন সে ঘাঙুর-থেমেছিলো বেহুলার সবান্ধব ভেলা।

রাস্তায় নিহত জুতাদের অপমান বুঝে
দেখেছি পাখি বিক্রেতার অকৃত্রিম অপরাধবোধ- বিষণ্ন চোখ
অন্ত্যেষ্টিক্রিয়া ফেরত মানুষের মুখচিত্র। জানি তার সব ভাষা
আর হিলি আর তুমি-তোমাদের নাম হয় কুয়াশাপাড়া।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  হিলি   জংশন   কুয়াশা  
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close