শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
সাহিত্য
জলের অতল গহ্বরে
মারুফ আহমেদ নয়ন
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৩:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বপ্নের মধ্যে কেটে গেল অর্ধযুগ।
শিকারি জীবন ছেড়ে তোমার কাছে হাঁটু গেড়ে বসি।
বলি, “আমার শিরচ্ছেদ করো।”
আমি সেই আত্মা, যে টিকটিকির পোশাক চুরি করেছি।
তারপর বাথানে ঘুরেছি, সংগ্রহ করেছি উনাহার ফুল।
তুমি আমাকে বলো, ফুটন্ত নদীর কথা-
দেহে তার গহনার ঢেউ,
ফর্সা ত্বকে গোপনীয় আগুন।
সে জানে, চুনাপাথরের গুহাটি নদীর উৎসমুখ।
ভূবিজ্ঞানীর জীবন ছেড়ে তোমার প্রেমে পড়লাম।
হৃদয়ে আঁকলাম জিওথার্মাল ম্যাপ।
কেন সক্রিয় হয়ে উঠল মৃত আগ্নেয়গিরিগুলো-
যেন স্বপ্নের মধ্যে আমি সেই নদীতে পড়েছিলাম।
দেহ ঝলসে গেছে। চোখ অন্ধ হয়ে গেছে।
যেদিকে তাকাই, কেবল জলের অতল গহ্বরে
তলিয়ে যেতে থাকি।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  জল   গহ্বর  
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close