শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিকট বিস্ফোরণের শব্দ
(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৯:০৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেরারমাঠ এলাকার সীমান্তে পরপর তিনটি বিকট শব্দের বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। এতে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৯ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে চেরারমাঠ এলাকার ৪২/৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি স্থান দিয়ে মিয়ানমারের কয়েক কিলোমিটার ভেতর থেকে পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ ভেসে আসে। বিস্ফোরণের শব্দগুলো বাংলাদেশ সীমান্ত পেরিয়ে চেরারমাঠ ও আশপাশের এলাকায় স্পষ্টভাবে শোনা যায়।

চেরারমাঠ এলাকার স্থায়ী বাসিন্দা মো. ফয়েজ বলেন, “হঠাৎ করে বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। আমরা প্রথমে বুঝতে পারিনি কী ঘটছে। কিছুক্ষণ পর আবার শব্দ হয়, এতে সবাই আতঙ্কিত হয়ে পড়ি।”

আরেক বাসিন্দা রহমান জানান, “এ ধরনের বিস্ফোরণের শব্দ আগে কখনো শোনা যায়নি। নারী ও শিশুরা খুব ভয় পেয়ে যায়।”

তবে কী কারণে এসব বিস্ফোরণের শব্দ হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে বলেন, “বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।”

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে মিয়ানমারের জান্তা সরকারের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়েছে। ওই এলাকায় মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরকান আর্মি প্রভাব বিস্তার করেছে। একই সঙ্গে জান্তা সরকার সমর্থিত আরও দুটি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে তাদের অভ্যন্তরীণ স্বার্থ নিয়ে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে। ধারণা করা হচ্ছে, সেই সংঘর্ষের সূত্র ধরেই সীমান্তের ওপার থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসতে পারে।

সীমান্ত পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নাইক্ষ্যংছড়ি   সীমান্ত   বিকট   বিস্ফোরণের শব্দ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close