সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
খেত খামার
নবীনগরে কৃষিতে প্রবাস ফেরত সাজিদের সাফল্য
মাে. আমজাদ হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৫:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বগডহর গ্রামের সাজিদ এখন ভাগ্যের চাকা ঘুরাচ্ছেন কৃষিতে। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করে অল্প সময়েই তিনি হয়ে উঠেছেন একজন সফল কৃষি উদ্যোক্তা। তার এই সাফল্য এখন এলাকার তরুণদের জন্য অনুপ্রেরণার গল্প। 

জানা যায়, কয়েক বছর প্রবাস (সৌদি আরব) জীবন কাটিয়ে দেশে ফিরে নিজ গ্রামের আহমেদ সিটি গার্ডেন অনাবাদি পতিত জমিতে উপজেলা কৃষি অফিসের পরামর্শ নিয়ে করলা চাষ শুরু করেন। মাত্র ৪০ শতাংশ জমিতে মালচিং পদ্ধিতে জলবায়ু সহিষ্ণু ‘মহারানী হাইব্রিড করলা’ আবাদ শুরু করেন। কৃষি বিভাগের ‘ফ্ল্যাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসট্যান্স প্রজেক্টের’ আওতায় একটা প্রদর্শনীর মাধ্যমে উপকরণ সহযোগিতা নেন। পরে উপ-সহকারী কৃষি অফিসার আবু নোমানের সার্বক্ষণিক পরামর্শ ও প্রশিক্ষণ গ্রহণ করে মালচিং, ড্রিপ ইরিগেশন এবং সুষম সার ব্যবস্থাপনার মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু করেন- ফলে উৎপাদন খরচ কমে আসে এবং ফলন উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পায়। 

সরজমিন পরিদর্শন করে দেখা যায়- আহমেদ সিটি গার্ডেনের পতিত জমি পরিষ্কার কাজ এখনো চলমান। আবাদকৃত ৪০ শতাংশ জমিতে করলা উত্তোলন চলছে। এখন পর্যন্ত করলা উত্তোলন করা হয়েছে প্রায় ৬০০ কেজির মতো। বাজারে করলা এখন পাইকারি দরে বিক্রি হচ্ছে ৬০ টাকা করে। ইতোমধ্যে প্রায় ৩৬ হাজার টাকার করলা বিক্রি হয়েছে।

আবহাওয়া অনুকূলে থাকলে আরও দেড় মাসে আনুমানিক দেড় থেকে দুই টন করলা বিক্রি করা সম্ভব বলে জানান সাজিদ। 

তিনি আরও জানান, প্রবাস থেকে দেশে এসে স্থায়ীভাবে সবচেয়ে নিরাপদ ও সম্মানজনক পেশা হিসেবে কৃষিই আমার মনে হয়েছে। চলতি মৌসুমে আমি আরও ৩ বিঘা জমিতে টমেটো, শসা, অফ সিজন তরমুজ আবাদের পরিকল্পনা আছে। 

উপ-সহকারী কৃষি অফিসার আবু নোমান জানান, বর্তমানে তার খামার থেকে নিয়মিতভাবে স্থানীয় বাজারে সবজি সরবরাহ হচ্ছে। এতে যেমন তার আর্থিক সচ্ছলতা এসেছে, তেমনি কয়েকজন বেকার যুবকের কর্মসংস্থান ও সৃষ্টি হয়েছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন জানান, সাজিদের সাফল্য প্রমাণ করে যথাযথ উদ্যোগ, পরিশ্রম ও প্রযুক্তির সঠিক ব্যবহারে কৃষিই হতে পারে লাভজনক ও টেকসই পেশা। প্রবাস ফেরত সাজিদের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং দেশের তরুণ সমাজকে কৃষিমুখী হওয়ার একটি বাস্তব উদাহরণ হয়ে উঠেছে।

কেকে/এমএ


মতামত লিখুন:
Loading...
Loading...

খেত খামার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close