শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
আইন-আদালত
হুমকি-ধমকির মামলায় অব্যাহতি পেলেন মেহজাবীন
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ২:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হুমকি-ধমকি ও ভয় দেখানোর অভিযোগে দায়ের করা মামলা থেকে মডেল ও জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

সোমবার (১২ জানুয়ারি) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার আলোচিত এ মামলা থেকে তাদের অব্যাহতির আদেশ দেন।

ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭(৩) ধারায় মামলাটি করেন বাদী আমিরুল ইসলাম। এদিন মামলার বিষয়ে মেহজাবীন চৌধুরী ও তার ভাইয়ের জবাব দাখিলের দিন ধার্য ছিল। জবাব দাখিলের পর শুনানি শেষে আদালত তাদের অব্যাহতি দেন।

মামলার অভিযোগে বলা হয়, বাদী আমিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সুযোগ নিয়ে মেহজাবীন চৌধুরী তাকে একটি নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রস্তাব দেন। ওই প্রস্তাবের ভিত্তিতে বিভিন্ন সময়ে নগদ অর্থ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেন মেহজাবীন ও তার ভাই। তবে দীর্ঘ সময় পার হলেও কোনো ব্যবসায়িক কার্যক্রম শুরু করা হয়নি। টাকা ফেরত চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি টাকা ফেরত চাইলে ১৬ মার্চ বাদীকে হাতিরঝিল রোডসংলগ্ন একটি রেস্টুরেন্টে দেখা করতে বলা হয়। সেখানে গেলে মেহজাবীন, তার ভাই ও আরও কয়েকজন বাদীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দিয়ে বলেন, টাকা চাইতে আবার বাসার সামনে এলে তাকে হত্যা করা হবে। এতে বাদী চরম আতঙ্কে পড়েন বলে অভিযোগ করা হয়।

ঘটনার পর বাদী ভাটারা থানায় গেলে সেখান থেকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে আমিরুল ইসলাম বাদী হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭(৩) ধারায় মামলাটি দায়ের করেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মামলা   অব্যাহতি   মেহজাবীন  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close