রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
শিক্ষা
এপ্রিলের শেষ সপ্তাহে এসএসসি, জুনের শেষে এইচএসসি পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৪:৩০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে শুরু হতে পারে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে জুনের শেষ সপ্তাহে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, চলতি বছর জাতীয় নির্বাচন ও পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় নিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা পিছিয়ে নেওয়া হয়েছে। সাধারণত ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনা মহামারির পর থেকে কয়েক বছর ধরে এই সূচি বজায় রাখা সম্ভব হয়নি।

ইতোমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা ও ফরম পূরণের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রশ্নপত্র প্রণয়নসহ পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি চলছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির সাংবাদিকদের বলেন, “এসএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। টেস্ট পরীক্ষা ও ফরম পূরণসহ প্রাথমিক কাজগুলো শেষ পর্যায়ে রয়েছে। তবে মাঠপর্যায় থেকে বিশেষ কোনো অনুরোধ এলে ফরম পূরণের সময় দু-একদিন বাড়ানো হতে পারে।”

এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে তিনি বলেন, “আগামী ১ মার্চ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে। আশা করছি, এক থেকে দুই সপ্তাহের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করা যাবে। এরপর পরীক্ষার চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে।”

শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্ধারিত সময়ে পরীক্ষা আয়োজন করতে সব প্রস্তুতি সময়মতো শেষ করার লক্ষ্যেই কাজ চলছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  এসএসসি   এইচএসসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close