শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
আইন-আদালত
পিডব্লিউডির সাবেক উপসহকারী প্রকৌশলী জাহিদার ফ্ল্যাট ক্রোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩:১৪ পিএম

গণপূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি) সিরাজগঞ্জের সাবেক উপসহকারী প্রকৌশলী জাহিদা আক্তারের রাজধানীর মোহাম্মদপুরে গ্যারেজসহ ১ হাজার ৩২৮ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট ক্রোক করার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

বুধবার (১৪ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদক জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আবেদনে বলা হয়েছে, জাহিদা আক্তার বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগে সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে যে, তিনি মালয়েশিয়ায় কোটায় একটি অ্যাপার্টমেন্ট ক্রয় করেছেন। অভিযোগে আরও উল্লেখ আছে, তিনি ঢাকায়ও একাধিক ফ্ল্যাট ক্রয় করেছেন, যার মধ্যে শ্যামলীতে একটি অ্যাপার্টমেন্ট থাকার সত্যতা পাওয়া গেছে। তিনি ২০২২ সালের ৫ আগস্ট তার সরকারি চাকরি থেকে অব্যাহতির আবেদন করেন। গণপূর্ত অধিদপ্তরে তার চাকরি থেকে অব্যাহতির আবেদন প্রক্রিয়াধীন অবস্থায়ই তিনি মালয়েশিয়ায় চলে যান।

তার কন্যা কুয়ালালামপুরের একটি আন্তর্জাতিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছিল। পরে তিনি তাকে নিয়ে অস্ট্রেলিয়াতে চলে যান। সম্প্রতি তিনি বাংলাদেশে এসেছেন। যেহেতু অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি চাকরি থেকে অব্যাহতির আবেদন করে তা প্রক্রিয়াধীন অবস্থায়ই দীর্ঘদিন বিদেশে অবস্থান করছিলেন এবং তার স্বামী গণপূর্ত সার্কেল-৩ এর সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী রোকন উদ্দীন বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিও অস্ট্রেলিয়াতে পিআর পেয়েছেন। সে কারণে তার অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  পিডব্লিউডি   উপসহকারী প্রকৌশলী   ফ্ল্যাট ক্রোক  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close