রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
জীবননগরে মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৫:১৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

চুয়াডাঙ্গার জীবননগরে জাহিদ হাসান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের হারু শাহের মাজারের পাশে স্থানীয় একটি ঘাসের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জাহিদ হাসান একই উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে হারু শাহের মাজারের পাশে একটি ঘাসের জমিতে অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে জমির মালিক গোলাম রসুল ৯৯৯-এ কল দেন। পরে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ইতোমধ্যে মরদেহটি খয়েরহুদা গ্রামের জাহিদের বলে নিশ্চিত হওয়া গেছে। পরিবারের লোকজন ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মরদেহ শনাক্ত করেছেন।

নিহত জাহিদের ফুফাতো ভাই সাবেক ইউপি সদস্য আব্বাস আলী জানান, গত রাত থেকে জাহিদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা একাধিক জায়গায় জাহিদকে খুঁজেছি কিন্তু কোন খোঁজ পাইনি। পরে ফোনে জানতে পারলাম এখানে একটি মৃতদেহ পড়ে আছে। পরে দেখি এটি আমার মামাতো ভাই জাহিদের মরদেহ।

তিনি আরও জানান, পেয়ারাতলা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে প্রবাসী পারভেজের স্ত্রী উর্মির সাথে জাহিদের পরকীয়া সম্পর্ক ছিল। আর এ কারণে তারা প্রায় জাহিদকে মেরে ফেলার হুমকি দিত।

এদিকে পারভেজের স্ত্রী উর্মী জানান, দীর্ঘ আট মাস আগে তার সাথে আমার সম্পর্ক ছিল। কিন্তু এখন আমার তার সাথে কোন যোগাযোগ নেই। তবে গত রাত নয়টার দিকে আমাকে ফোন দিয়েছিল, শেষবারের মতো সে দেখা করতে চায়। কিন্তু আমি দেখা করিনি। আমি মৃত্যুর কারণ কিংবা কোন কিছুই বলতে পারব না।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, সুরতহাল রিপোর্ট প্রস্তত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  জীবননগর   মরদেহ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close