শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
সাহিত্য
কৌতুক : উজিরপুরের হাবলুর নামে সংবাদ প্রকাশ
শাহ আলম ডাকুয়া
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৫:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বরিশালের উজিরপুরের আবুলের ছেলে হাবলু। আবুল কথা-চলনে-বলনে সাদাসিধা হলেও হাবলু চরম দুষ্টপ্রকৃতির। এক দিন আবুলের ভাইয়ের ছেলে কাবুল এসে বললো

কাবুল : চাচা-চাচা?

আবুল : চিল্লাইস ক্যা?

কাবুল : আরে চাচা- আপনার ছেলে হাবলুর নামে দৈনিক পত্রিকায় খবর ছাপা হয়েছে।

আবুল : কী কস? আমি আগেই থেকে জানতাম আমাদের হাবলু উজিরপুরের তথা বরিশালের সবার মুখ উজ্জ্বল করবে। গর্বে আমার বুকের ছাতি ৩ ইঞ্চি ফুলে উঠেছে।

কাবুল : বুকের ছাতিটা আর বাড়াইয়েন না। আবার চুপসে যেতে পারে।

আবুল : কেন? কেন? এরকম বলস কেন কাবুল?

কাবুল : আরে চাচা আপনার ছেলে হাবলু ছলিমদ্দির মেয়ে ছাবিহার সাথে পরকীয়া করার সময় ধরা পড়েছে। লোকজন উত্তম-মাধ্যম দিয়ে থানা দিয়েছে। সেই খবর পত্রিকায় বের হয়েছে।

আবুল : ওরে আমার কপাল! হেই কথা আগে বলবি না। ও হারামজাদা এখন কোথায়?  
 
কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close