সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
জাজিরায় ককটেল বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৬:৩৪ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে বসতঘরে ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত নয়ন মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজন।

গতকাল রাত নয়টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নয়ন মোল্লা মুলাই বেপারী কান্দি গ্রামের জয়নাল মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে একই গ্রামের একটি নতুন ঘরে ককটেল তৈরি করার সময় বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই সোহান বেপারী নিহত হন। গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয় নবীন হোসেনকে, তিনিও পরদিন মারা যান। নয়ন মোল্লা প্রথমে ঢাকায় চিকিৎসাধীন থাকলেও মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, “চিকিৎসাধীন অবস্থায় আরও এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট তিনজন নিহত হয়েছেন। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

এদিকে, নিহতরা হলেন সোহান বেপারী, নবীন হোসেন ও নয়ন মোল্লা।

স্থানীয়রা জানিয়েছেন, বিলাসপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনৈতিক বিরোধ ও আধিপত্যের কারণে উত্তেজনা বিরাজ করছে। বিস্ফোরণ ঘটেছে ইউনিয়ন চেয়ারম্যান কুদ্দুস বেপারীর বাড়ির পাশের চাচাতো ভাইয়ের ঘরে, নিহত ও আহতরা চেয়ারম্যানের সমর্থক।

জাজিরা থানার উপপরিদর্শক আবুল কালাম বিস্ফোরক আইনে ৫৩ জনের নাম উল্লেখসহ ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও বোম্ব ডিসপোজাল ইউনিটের যৌথ অভিযান চালিয়ে বিপুলসংখ্যক ককটেল, সরঞ্জাম ও ধারালো দেশীয় অস্ত্র জব্দ করেছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  জাজিরা   ককটেল বিস্ফোরণ   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close