শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
লাইফস্টাইল
শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে যেসব খাবার
লাইস্টাইল ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৯:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শীতকালে শরীর সুস্থ রাখা অনেক সময়ই চ্যালেঞ্জের হয়ে ওঠে। ঠান্ডা, ফ্লু, সর্দি-কাশির পাশাপাশি ত্বকের নানা সমস্যাও এই সময় বাড়ে। তাই শীত উপভোগ করতে হলে শরীরের যত্নের পাশাপাশি খাদ্যতালিকায় রাখতে হবে কিছু স্বাস্থ্যকর খাবার।

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি প্রকাশিত এক প্রতিবেদনে শীতকালে উপকারী কয়েকটি খাবারের কথা উল্লেখ করা হয়েছে। সেগুলো নিয়েই আজকের আয়োজন।

১. কমলা

শীতের মৌসুমি ফল কমলা শরীরের জন্য বেশ উপকারী। এতে রয়েছে উচ্চমাত্রার ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। কমলা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শীতকালে বিভিন্ন রোগব্যাধি থেকে সুরক্ষা দেয়। একই সঙ্গে ত্বক ভালো রাখতেও এটি কার্যকর।

২. গাজর

শীতকালে গাজর সহজলভ্য ও পুষ্টিকর একটি সবজি। গাজরে রয়েছে প্রচুর বেটা-ক্যারোটিন, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি বিভিন্ন ধরনের সংক্রমণ প্রতিরোধ করে এবং শ্বাসতন্ত্রের সমস্যা কমিয়ে ফুসফুসকে সুরক্ষা দিতে সহায়তা করে।

৩. ডিম

ডিমে রয়েছে নয়টি প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড, সঙ্গে ক্যালসিয়াম ও আয়রন। ডিম শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করতে সহায়তা করে। এ ছাড়া ডিমে রয়েছে ভিটামিন বি২, বি১২, এ ও ই; পাশাপাশি জিংক, ফসফরাসসহ নানা গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। শীতে নিয়মিত খাদ্যতালিকায় ডিম রাখা যেতে পারে। তবে কারও অ্যালার্জি বা শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

৪. আদা

শীত মানেই আদার চা—এ যেন অনেকের অভ্যাস। অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ আদা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় এবং সর্দি-কাশি ও ফ্লুর মতো সমস্যায় উপকার দেয়।

৫. কাঠবাদাম

কাঠবাদাম অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি স্বাস্থ্যকর খাবার। এটি শরীরের জন্য ক্ষতিকর ফ্রি র‍্যাডিকেলের বিরুদ্ধে কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। শীতকালে প্রতিদিন অল্প পরিমাণ কাঠবাদাম শরীরের জন্য উপকারী হতে পারে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  শীতকাল   রোগ প্রতিরোধ ক্ষমতা   খাবার  
মতামত লিখুন:
Loading...
Loading...

লাইফস্টাইল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close