শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: খলিলুর রহমান      ● যুদ্ধ নয়, শান্তি ও মানবতার বিশ্ব চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল পাঁচ দিনের রিমান্ডে       ● ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৭৮২      ● হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      
লাইফস্টাইল
পূজো আসতে এখনো মাসখানেক, প্রস্তুতি হোক আজ থেকেই
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৪ পিএম আপডেট: ২৫.০৯.২০২৬ ১২:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চারদিকে কাশফুল, বর্ষার শেষ বৃষ্টি আর প্রকৃতিতে উৎসবের আমেজ। বাতাসে যেন পুজো পুজো গন্ধ। আর সেই উৎসবকে ঘিরে শুরু হয়ে গেছে শপিংয়ের তোড়জোড়ও। ষষ্ঠী থেকে দশমী—প্রতিটি দিনেই চাই আলাদা সাজ, আলাদা লুক। তবে অনিয়মিত আবহাওয়া যেন আপনার উৎসবের পরিকল্পনায় পানি ঢেলে না দেয়, সে জন্য চাই একটু আগাম প্রস্তুতি।

পূজার দিনগুলোতে কখনো বৃষ্টি, কখনো ভ্যাপসা গরম, আবার কখনো হালকা ঠান্ডা—আবহাওয়ার এমন পরিবর্তন মাথায় রেখেই সাজাতে হবে পোশাক, মেকআপ ও আনুষঙ্গিক জিনিসপত্র। ত্বকের যত্ন থেকে শুরু করে পোশাক, জুতো, গয়না ও মেকআপ—সবকিছু আগে থেকে গুছিয়ে রাখলে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সাজ নিয়ে থাকতে পারবেন একদম চিন্তামুক্ত।

যদিও পূজো আসতে এখনো প্রায় এক মাস বাকি, তাতে কী! ব্যস্ততার এই দিনগুলোতে নিজেকে যেন ক্লান্ত হয়ে পড়তে না হয়, সে জন্যই আগেভাগে প্রয়োজন একটু প্রস্তুতি।

তাহলে পূজার প্রস্তুতিতে কোন বিষয়গুলো মাথায় রাখবেন?

১. পোশাক: ধরন ও কাপড়

আবহাওয়া বিবেচনায় এমন পোশাক বেছে নিন, যা আরামদায়ক এবং সহজে শুকায়। শাড়ি, কুর্তি, সালোয়ার-কামিজ কিংবা ওয়েস্টার্ন—যে পোশাকই বেছে নিন, কাপড়ের ধরনকে গুরুত্ব দিন। সুতি, লিনেন বা হালকা কাপড়ের পোশাক দিনের বেলার জন্য আরামদায়ক হতে পারে। সন্ধ্যার আয়োজনে যোগ হতে পারে একটু জমকালো কাপড় ও নকশা।

২. স্কিন প্রেপ

পূজার সাজ সুন্দর রাখতে মেকআপের পাশাপাশি ত্বকের প্রস্তুতিও জরুরি। নিয়মিত ক্লিনজিং, ময়েশ্চারাইজিং ও সানস্ক্রিন ব্যবহারের অভ্যাস রাখুন। বৃষ্টিভেজা আবহাওয়ায় অতিরিক্ত ভারী স্কিনকেয়ার বা মেকআপের বদলে ত্বকের ধরন অনুযায়ী হালকা ও আরামদায়ক পণ্য বেছে নেওয়া ভালো।

৩. জুতো

পূজায় ঘোরাঘুরি মানেই অনেকটা হাঁটাহাঁটি। তার ওপর হঠাৎ বৃষ্টি হলে অস্বস্তি আরও বাড়তে পারে। তাই শুধু সৌন্দর্য নয়, আরাম ও ব্যবহারিক দিক বিবেচনা করে জুতো বেছে নিন। বিকল্প হিসেবে একজোড়া আরামদায়ক ফ্ল্যাট বা ওয়াটার-রেজিস্ট্যান্ট জুতো ব্যাগে রাখা যেতে পারে।

৪. ছোট ছোট অ্যাকসেসরিজ

সাজে আলাদা মাত্রা যোগ করতে বড় আয়োজনের প্রয়োজন নেই। ছোট ঝুমকা, চুড়ি, টিপ, ঘড়ি, ছোট ব্যাগ কিংবা হেয়ার অ্যাকসেসরিজ দিয়েই বদলে দেওয়া যায় পুরো লুক। পোশাকের রঙ ও নকশার সঙ্গে মিলিয়ে আগে থেকেই অ্যাকসেসরিজগুলো গুছিয়ে রাখলে শেষ মুহূর্তের ঝামেলাও কমবে।

৫. সাজসজ্জা

পূজার সাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বাচ্ছন্দ্য। দিনের বেলায় হালকা ও সতেজ মেকআপ আর সন্ধ্যার আয়োজনে একটু গ্ল্যামারাস লুক বেছে নিতে পারেন। বৃষ্টির সম্ভাবনা থাকলে ওয়াটারপ্রুফ মেকআপ ও স্মাজপ্রুফ কাজল-আইলাইনার ব্যবহার করা যেতে পারে। চুলের ক্ষেত্রেও আবহাওয়ার কথা মাথায় রেখে এমন স্টাইল বেছে নিন, যা দীর্ঘসময় ঠিক থাকে।

সবশেষে, পূজার সাজের মূল কথা হলো—ট্রেন্ডের সঙ্গে নিজের স্বাচ্ছন্দ্যের সমন্বয়। আগে থেকেই পোশাক, জুতো, অ্যাকসেসরিজ ও প্রয়োজনীয় প্রসাধনী গুছিয়ে রাখলে উৎসবের প্রতিটি দিনই উপভোগ করা যাবে নিশ্চিন্তে।

কেকে/সাশ



আরও সংবাদ   বিষয়:  পূজা-২০২৬   পূর্বপ্রস্তুুতি   
মতামত লিখুন:
Loading...
Loading...

লাইফস্টাইল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close