রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
লাইফস্টাইল
সকালে শরীরচর্চা করার ৬টি উপকারিতা
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৬:০৩ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

সুস্থ ও সবল শরীরের জন্য নিয়মিত ব্যায়ামের বিকল্প নেই। তবে ব্যস্ত জীবনে সবার পক্ষে জিমে যাওয়া বা শরীরচর্চা করা সম্ভব নয়। এমন অনেকে আছেন যারা নিয়মিত শরীরচর্চা করেন। আবার কেউ কেউ সারাদিন শুয়ে বসে কাটিয়ে দেন। সুস্বাস্থ্যের জন্য শরীরচর্চা খুবই গুরুত্বপূর্ণ। 

নিয়মিত শরীরচর্চা সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এটি বিপাকক্রিয়া ত্বরান্বিত করে। যার ফলে চর্বি ঝরে এবং ক্যালরি পোড়ে। শরীরচর্চা সুখী হরমোন নিঃসরণ করে, যার ফলে মনমেজাজ ভালো থাকে।

অনেকের খুব সকালে উঠে শরীরচর্চা করার অভ্যাস আছে, কেউ কেউ আবার সন্ধ্যায় কাজ শেষে শরীরচর্চা করেন। সকাল হোক বা সন্ধ্যা- যেকোন সময়ই ব্যায়াম বা শরীরচর্চা করা শরীরের জন্য ভালো। তবে সকালে ব্যায়ামের বাড়তি কিছু সুবিধা আছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডট কমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সকালকে প্রায়ই ব্যায়ামের জন্য একটি ভালো সময় হিসাবে বিবেচনা করা হয়। ব্যায়াম দিন শুরু করার সেরা উপায় বলেও বিবেচিত হয়। 

সকালে ব্যায়াম করার সুবিধাগুলি হলো-

 ১. সারা দিন কাজ করার শক্তি পাওয়া যায়

২. সকালের ব্যায়াম রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে সাহায্য করে। পাশাপাশি ভোরবেলা শরীরচর্চা করলে ডায়াবেটিসের ঝুঁকি কমে
 
৩. যেকোনো কাজের ব্যাপারে ফোকাস করা সহজ হয়
 
৪. মনমেজাজ ভালো থাকে

 ৫.ভালো ঘুম হতে সাহায্য করে

 ৬. ক্ষুধার হরমোন কমিয়ে ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে

সকাল, সন্ধ্যা বা মধ্যাহ্ন ব্যায়ামের জন্য কোন সময়টি সবচেয়ে ভালো -এর কোনো উত্তর না থাকলেও, শরীরের জন্য ব্যায়াম যে খুবই গুরুত্বপূর্ণ এটা সবার খেয়াল রাখা উচিত। 

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সকাল   শরীরচর্চা   উপকারিতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

লাইফস্টাইল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close